মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: ‘‘মুক্তি যুদ্ধের চেতনায় আধুনিক মেহেরপুর গড়ার প্রত্যয়ে” গতকাল রোববার বেলা ১০ টায় মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের মেহেরপুর বাসস্ট্যান্ডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ইসলাম আলী মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল-আলম, কামারুজ্জামান খান, আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর সেনা কল্যাণ সংস্থার সভাপতি অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমুখ। আলোচনা সভা শেষে মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংবাদিক রফিক-উল আলমকে সভাপতি ও সাংবাদিক আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।