× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুর কলেজ ছাত্রলীগের পথ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথ সভার আয়োজন করা হয়।

সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু প্রমুখ।

পথ সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়াামী লীগ মনোনীত ৭৩-মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..