× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মেসির থেকেও সেরা সুয়ারেজ

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

উরুগুয়ের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজের বিশ্বাস বার্সেলোনার লুইস সুয়ারেজ এখন আগের থেকে আরও বেশি পরিনত ফুটবলার। সুয়ারেজের বর্তমান ফর্মকে আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির থেকেও ভালো বলে জানান তিনি।

বার্সার হয়ে সুয়ারেজ নিজের প্রথম মৌসুমে জিতেছেন ট্রেবল শিরোপা। চলতি মৌসুমে লা লিগায় কাতালানদের হয়ে সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। ১৯ গোল করে রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে গোলদাতাদের টেবিলে শীর্ষে রয়েছেন লিভারপুলের সাবেক তারকা। রোনালদো ২২ ম্যাচে ১৯ গোল করলেও সুয়ারেজ করেছেন ২০ ম্যাচ খেলে।

৩০ বছর বয়সী রদ্রিগুয়েজ জানান, আজ সুয়ারেজ যা করছে তার জন্য বাহবা দিতেই হবে। তার বর্তমান ফর্ম মেসির থেকেও ভালো। সে এখন মেসির থেকেও সেরা। আমি সুয়ারেজের জন্য গর্ব অনুভব করি। প্রতিটি উরুগুইয়ান তাকে নিয়ে আমার মতোই স্বপ্ন দেখে। জাতীয় দলে তার পাশে খেলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।

উরুগুয়ের হয়ে ৮২ ম্যাচ খেলে সুয়ারেজ গোল করেছেন ৪৩টি। বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৭৬ ম্যাচ। যেখানে প্রতিপক্ষের জালে তিনি বল জড়িয়েছেন ৬০ বার। গত মৌসুমে কাতালানদের হয়ে প্রথমবারের মতো নেমে ৪৩ ম্যাচ খেলে গোল করেন ২৫টি। আর চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩৩ ম্যাচ খেলা সুয়ারেজ গোল করেছেন ৩৫টি।

ব্রাজিল বিশ্বকাপের আসরে ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনিকে কামড় দেওয়ার অপরাধে সুয়ারেজকে জাতীয় দল থেকে নয় ম্যাচ নিষিদ্ধ করা হয়। ফিফার এ নিষেধাজ্ঞার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। আগামী ২৫ মার্চ দেশের জার্সি গায়ে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামতে পারবেন সুয়ারেজ।


এ ক্যটাগরির আরো খবর..