× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে – তথ্যমন্ত্রী নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মেসিকে নিয়ে যা বললেন পোপ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

সম্প্রতি এস্প্যানিয়লের বিরুদ্ধে পানেনকা ফ্রি-কিকে তার বিস্ময় গোল নিয়ে এই মুহূর্তে উত্তাল ফুটবলবিশ্ব। কীভাবে এ রকম গোল করলেন লিওনেল মেসি তা নিয়ে গবেষণায় ব্যস্ত ফুটবল পণ্ডিতেরা। লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচের আগে বার্সেলোনা তারকা নিজেই সেই গোলের রহস্য ফাঁস করলেন।

বার্সেলোনার জার্সিতে ফ্রি-কিকেই ৩৯টি গোল করেছেন মেসি। অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে রয়েছে নিরন্তর সাধনা ও পরিশ্রম। অনুশীলন শেষ হওয়ার পরেও মাঠ ছাড়েন না মেসি। প্রিয় বন্ধু লুইস সুয়ারেস ও অন্য সতীর্থদের সঙ্গে শুরু করেন বিশেষ অনুশীলন। ফ্রি-কিক থেকে কখনও গোলার মতো শটে বল জালে জড়িয়ে দেন। কখনো আবার মানবপ্রাচীরের মধ্যে ফাঁক খুঁজে নিয়ে আলতো চিপে গোলরক্ষকের পাশ দিয়ে জালে বল পাঠান। বাড়তি অনুশীলনই ফ্রি-কিকে অপ্রতিরোধ্য করে তুলেছে আর্জেন্টিনা অধিনায়ককে।

এস্প্যানিয়লের বিরুদ্ধে ফ্রি-কিকে মেসির অবিশ্বাস্য গোল দেখে শুধু ফুটবপ্রেমীরা নন, মুগ্ধ আর্নেস্তো ভালভার্দেও। ম্যাচের পরে বার্সেলোনা ম্যানেজার বলেই ফেলেছিলেন, “মেসি যে এ রকম গোল করতে পারে তার কোনো ধারণা ছিল না।”

মেসির ফুটবল নৈপূণ্যের কারণে অনেকেই তাকে ফুটবল ইশ্বরও বলে থাকেন।

কিন্তু পোপ ফ্রান্সিস ঈশ্বরের সঙ্গে আর্জেন্টিনা অধিনায়কের তুলনা করাটা পাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ রকম ভাবনাটাও অপবিত্র।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “অনেকেই মেসিকে ‘ঈশ্বর’ মনে করেন। কিন্তু আমি তা বিশ্বাস করি না। তুলনা করাও উচিত নয়।”

কেন? পোপের ব্যাখ্যা, “অনেক মানুষ বলতে পারেন মেসি ঈশ্বর। তারা এ রকমও বলতে পারেন, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু পূজনীয় একমাত্র ঈশ্বর।”

পোপকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি তিনি মনে করেন না, মেসি ভাল ফুটবলার? জবাবে তিনি বলেছেন, “অবশ্যই। মেসি দুর্দান্ত ফুটবলার ঠিকই। কিন্তু ঈশ্বর নন।”


এ ক্যটাগরির আরো খবর..