জেনারেল হিদেকি তোজো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সচরাচর বলতেন, তিনি গৌতম বুদ্ধের শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছেন। অথচ তিনি কাজে করতেন ঠিক উল্টো। কোরিয়া ও চীনে তোজোর সেনাবাহিনী যে অত্যাচার নিপীড়ন করেছে, সেটা পৃথিবীর খুব কম স্বৈরশাসকই করেছে। জেনারেল হিদেকি তোজো যদি আমেরিকার পার্ল হারবারে অহেতুক আক্রমন না চালাতেন, তাহলে আজ জাপান আমেরিকার সম-আয়তনে থাকতো এবং হয়তো আমেরিকার মতোই একটি মেগাপাওয়ারে পরিণত হতো জাপান।
জেনারেল হিদেকি তোজো এতটাই আহাম্মক ছিলেন, তিনি গায়ে পড়ে যে আমেরিকার উপর হামলা চালিয়েছেন, তখন সেই আমেরিকা থেকে জাপানের ৯০-৯৫% জ্বালানি তেল আসতো। যুদ্ধ শুরু হওয়ার পর, আমেরিকা জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাপান টের পেয়েছে, কত ধানে কত চাল।
জার্মানির ভাগ্যও অনেকটা জাপানের মতন। আধুনিক জার্মান রাষ্ট্রের স্থপতি অটো ফন বিসমার্ক যে আয়তনে জার্মান রাষ্ট্রটিকে রেখে গিয়েছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের হঠকারিতার পর- জার্মানির আয়তন অনেক ছোট হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কাণ্ডজ্ঞানহীনতায়, জার্মানির আয়তন আরো ছোট হয়েছে। দু’-দু’টো বিশ্বযুদ্ধের বিলাসিতায়, জার্মানি প্রায় অর্ধেক আয়তনের হয়ে গেছে।
অ্যাডলফ হিটলার যখন রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন জার্মানির সিনিয়র জেনারেলরা- হিটলারকে রাশিয়া আক্রমণ করতে বারংবার নিষেধ করেছিলেন। হিটলার ছিলেন শিক্ষা-বঞ্চিত সাধারণ একজন সৈনিক। এজন্য তিনি মনে করতেন যে, একমাত্র তিনিই সবকিছু জানেন এবং সবকিছু বোঝেন। হিটলারের যদি সামরিক বিষয়ে উচ্চতর পড়াশোনা ও প্রশিক্ষণ থাকতো, যেটা জেনারেলদের থাকে – তাহলে হিটলার নিশ্চয়ই জার্মানির কৌশলগত দুর্বলতা সমূহ অনুধাবন করতে পারতেন। আমার ধারণা, অ্যাডলফ হিটলার যদি রাশিয়া আক্রমণ না করতেন – তাহলে হয়তো সেই ‘হোলি রোমান এম্পায়ার’ এর গৌরবময় জার্মান-অতীত, পুনরায় ফিরে আসতো।
অর্ধশিক্ষিত গোঁয়ার অ্যাডলফ হিটলার নিজের তুমুল জনপ্রিয়তাকে- যোগ্যতার মাপকাঠি মনে করেছিলেন। হিটলারের আরও বড় ভুল ছিল, তিনি জার্মানির উদারপন্থী বুদ্ধিজীবী ও বিজ্ঞানীদের দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। মেধাবী ইহুদি জাতিকে ইউরোপের মাটি থেকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছেন হিটলার। ইহুদি-মেধার ঘাটতি, ইউরোপ আজ পর্যন্ত পূরণ করতে পারেনি। এই মেধা সংকটের কারণেই- আমেরিকার পিছনে পড়ে গেছে ইউরোপ।
মিত্র বাহিনীর নিকট লজ্জাজনক আত্মসমর্পণের পর, জাপান ও জার্মানি উভয় দেশেরই বোধোদয় হয়েছে যে, সাম্রাজ্য স্থাপন তাদের কম্ম নয়। তবুও এই দুই মহান জাতি, পৃথিবীকে কিছু করে দেখানোর জন্য – বিজ্ঞান-প্রযুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মনোযোগী হয়। জাপান ও জার্মানি, অতীতের নৃশংস ইতিহাস ভুলিয়ে দিতে – সামরিক উচ্চাভিলাশ পরিত্যাগ করে, উদার ও মানবিক রাষ্ট্রে পরিণত হয়।
জাপান ও জার্মানির অর্থনৈতিক সমৃদ্ধি ছিল বিশ্বের বিস্ময়। কিন্তু বিগত তিন দশকে ইনফরমেশন টেকনোলজি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বদৌলতে, আমেরিকা অনেকটাই পিছে ফেলে দিয়েছে জার্মানি ও জাপানকে। ইদানিং আবার আমেরিকার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীন।
চীন কতটা উন্নতি করেছে, তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। হাইটেক ইন্ডাস্ট্রিতে নেদারল্যান্ডসের ASML এর একচেটিয়া রাজত্ব। সেমিকন্ডাক্টর চিপস উৎপন্ন হয় যে মেশিনে, সেই মেশিনের একমাত্র উৎপাদক এই ASML কোম্পানি। আমেরিকা সহ পৃথিবীর প্রতিটি দেশ, এই মেশিনের জন্য নেদারল্যান্ডসের উপর নির্ভরশীল।
গত ২ জুলাই সংখ্যায় TechnoSports শিরোনামে লিখেছে, “ASML is the only business in the world that owns the technology and manufactures the machinery used to create physical chips from silicon wafers. Without ASML’s EUV technology, chipmakers such as TSMC, NVIDIA, and Intel will be unable to produce the processors they do.”
দু’জন চাইনিজ বিজ্ঞানী এসে ASML এ চাকরি নেন। ভিতরের খবরাখবর নিয়ে এই দুই বিজ্ঞানী চীনে ফিরে যান। ডাচ পার্টনার নিয়ে- এই দুই বিজ্ঞানী এখন চীনের মাটিতে ASML এর বিকল্প কারখানা স্থাপন করছেন। নেদারল্যান্ডস যদিও কপিরাইট চুরির অভিযোগে মামলা দায়ের করেছে; কিন্তু নব্য সুপারপাওয়ার চীন তাচ্ছিল্যের হাসি হাসছে।
আমেরিকা তৃতীয় বিশ্বের শ্রেষ্ঠ মেধাবীদের তুলে এনে, উপযুক্ত জায়গায় বসিয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলো, মেধাবীদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে নি। সবচেয়ে বেশি মেধা হারিয়েছে ভারত। ভারতীয় মেধাবীরা আমেরিকার উন্নতিতে অনবদ্য ভূমিকা রেখেছে এবং বিশুদ্ধ আমেরিকান নাগরিক হতে পেরেছে।
এ ক্যটাগরির আরো খবর..