× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মেধাবী হিন্দু স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে প্রাইভেট শিক্ষক আকবরক গ্রেফতার

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণীর ছাত্রী (এসএসসি পরিক্ষার্থী) কে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে আলী আকবর খান নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অপর দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানান।

ঘটনাটি ঘটেছে রোববার (৮ ডিসেম্বর) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের মডেল বাজারের প্রাইভেট পড়ানো একটি ঘরে।

সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও ভিকটিম ওই ছাত্রী জানান, সান্দিকোনা ইউনিয়নের বাঘবের গ্রামের আলী হোসেনের ছেলে আকবর আলী খান মডেল বাজারে একটি ঘরে প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন অন্যান্য শিক্ষার্থীদের প্রাইভেট বন্ধ দিয়ে ওই ছাত্রীকে আসতে বলে।

রোববার সকালে গন্ডা গ্রামের কাঠ মিস্ত্রীর ওই মেয়ে গড়াডোবা রাবেয়া শামছুদ্দিন টেকনোলজিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী (রোল-১) প্রাইভেট পড়তে এলে অন্য শিক্ষার্থী না থাকায় প্রাইভেট শিক্ষক আকবর আলী খান তাকে জোরপূর্বক ধর্ষন করে।

এসময় তার সহযোগী বাঘবেড় গ্রামের জুয়েল ও টিটু নামে আরো ২ জন আসে। এর মধ্যে জুয়েলও ধর্ষন করে এবং টিটু সহযোগীতা করে। লোকজন ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ আকবর আলী খানকে আটক করে থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে এস পি সার্কেল মাহমুদুল হাসান আরও জানান, ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রোববার রাতে ৩ জনকে অভিযুক্ত করে কেন্দুুয়া থানায় ধর্ষন মামলা করেছেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে এবং গ্রেফতারকৃতকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..