কালকিনি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার (সরকারি, এমপিওভূক্ত ও নন এমপিও) নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ জুলাই) কালকিনি উপজেলা পরিষদের হল রুমে ২শত ৭২ জন মেধাবী শিক্ষার্থীদের এ ট্যাব বিতরণ করা হয়। এসম প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর-৩ সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের প্রায় সাড়ে ১৪ বছরের সকল উন্নয়ন কাজের অংশীদার আমাদের আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষার্থীদের জন্য ভাবেন, শিক্ষার জন্য ভাবেন এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করার চেষ্টাও করছেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে জয়ী করে, দেশ পরিচালনার মাধ্যমে দেশের উন্নয়ন ও দেশ ও দেশের জনগনের সেবা করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ।
কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসারের আয়োজনে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌ মেয়র এসএম হানিফ, কালকিনি সহকারী কমিশনার(ভূমি) কায়েসুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



