× Banner
সর্বশেষ
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

মানুষের দুর্ভোগ কমাতে গণপরিবহনকে আধুনিকায়ন করা ও মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া রাজধানীতে শিগগিরই নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।

সকাল ৯টার কিছুক্ষণ পরে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে আজও কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী।

সকালে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে। এসময় বৈঠকে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক।

বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ এম শামসুল হক জানান, গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মোনোরেল চালু করার ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নারী যাত্রীদের সুবিধা হয় এমন গণপরিবহন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিন এরপর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর।


এ ক্যটাগরির আরো খবর..