× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

ডেস্ক

মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত। সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে জোয়ারে স্বাভাবিকের চাইতে প্রায় ৩ ফুট পানির উচ্চতা বেড়েছে। এতে সড়ক, পুকুর ও বসত বাড়িতে পানি প্রবেশ করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকায় মেঘনার পানির উচ্চতা বেড়েছে। এছাড়াও শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমা ৪ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এ বিষয়ে শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ীরা বলেন, বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।

এ ছাড়া, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দারা জানান, ফেরিঘাট এলাকায় পানি রাস্তা সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে।

অন্যদিকে, চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দারা জানান, সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তা ও পুকুরে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। তার নিজের পুকুরে মাছ চাষ করা হয়েছে। ওই পুকুরের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাছ চাষিদের বেশি ক্ষতি হবে এবং পাকা সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সেচ প্রকল্পের বাইরের মাছ চাষিদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মাছ সংরক্ষণের জন্য সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক জানান, চলতি মাসের মিটিংয়ে মৎস্য চাষিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। এরপরও উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব বলেন, ‘নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, নদীর পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না বলেও মন্তব্য করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..