× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেকাপে বয়স খুব বেশি লুকানো যায় না বলেন মালাইকা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

একটি করে বছর অতিক্রান্ত হচ্ছে, আর বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা। নিজের লুক সম্পর্কে সচেতন এই গর্জিয়াস ডিভা। জানেন, যে পেশায় আছেন তিনি, সেখানে নিজেকে ফিট রাখা কতটা জরুরি। তবে বয়স বেড়ে চলেছে। কিন্তু সেসব নিয়ে ঘুম হারাম করেন না বলেই জানালেন।

সম্প্রতি একটি বিনোদন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকাকে জিজ্ঞেস করা হয়, বয়স বাড়া নিয়ে তিনি চিন্তিত কি না। ‘ছাইয়া ছাইয়া’ কন্যা বলেন, “আর সব নারীর মতোই বুঝি ব্যাপারটা। আমরা সবাই বয়স নিয়ে ভীত। কিন্তু সত্যি করে বলছি, এ নিয়ে আমি কখনো খুব বেশি ভাবিইনি। অথবা এমনটা মনেই হয়নি, ‘ওহ মাই গড, আমি এখন কী করব!’ আমি মনে করি, বেশ ভালো আছি।”

“বয়স এমন এক জিনিস, যা সব প্রেক্ষিত খাঁটিভাবে সামনে আনে। আমি জানি, এতদিনে কী অর্জন হয়েছে বা জীবনে কী ফেলে এসেছি। প্রত্যেক বছর অতিক্রান্ত হওয়ার পর, আমি শুধু ভাবি—ভালো আছি। আজ থেকে ২০ বছর আগের সময়টিকে যদি এখন পাই, তবু বলব, ‘বেশ!’ আমার জন্য এটা চ্যালেঞ্জও,” যোগ করেন মালাইকা।

মালাইকা আরো বলেন, নিজের প্রকৃত বয়স তিনি কখনো লুকাননি। নিজের বয়স নিয়ে লুকোছাপার কিছু নেই বলে মনে করেন তিনি। ‘এখনো পর্যন্ত, কখনোই নিজের বয়স লুকাইনি। আমার বয়স ৪৩, কিন্তু তারা (গণমাধ্যম) আমার বয়স ৪৫ প্লাস বানিয়ে ছেড়েছেন। তাতে খুশি আমি। শুধু বয়স কেন, আমি বিবাহিত ছিলাম, সন্তান আছে। লুকানোর কী আছে? এটাই সত্য,’ বলেন মালাইকা।

মালাইকার মতে, মেকআপ বা অন্য যেকোনো প্রক্রিয়ায় বয়স খুব বেশি লুকানো যায় না। ‘মুখের প্রতিটি দাগ দেখা যায়। সবকিছুই দৃশ্যমান,’ বলেন মালাইকা।

বলিপাড়ায় বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। সেই গুঞ্জন উড়িয়ে দিলেন মালাইকা। তবে স্বীকার করেছেন, বিবাহবিচ্ছেদের পর ফের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে ‘সৌভাগ্যবান’ তিনি।

মালাইকা অরোরাকে সর্বশেষ বিশাল ভরদ্বাজের ‘পটাকা’ ছবির ‘হ্যালো হ্যালো’ বিশেষ গানে দেখা যায়। গুঞ্জন আছে, ‘দাবাং থ্রি’ ছবিতে ‘মুন্নি’ গানে দেখা যাবে তাঁকে


এ ক্যটাগরির আরো খবর..