× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

মূলধারার রাজনীতিকদের সুপ্রতিষ্ঠিত করা দরকার -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মূলধারার রাজনীতিবিদদের সুপ্রতিষ্ঠিত করা দরকার। গণতান্ত্রিক রাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভিত্তি সুদৃঢ় হবে। মূলধারার রাজনীতি এলোমেলো হয়ে গেলে তাসের ঘরের মতো অনেককিছুই ভেঙে যাবে। এজন্য রাজনীতিতে হঠাৎ উত্থানপতনের অশুভ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

আজ (২ জানুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের রাজনৈতিক জীবন স্মরণ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনাকে মানতে হবে, আওয়ামী লীগকে মানতে হবে। রাজনীতির কঠিন অবস্থায়ও আ খ ম জাহাঙ্গীর হোসাইন বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের চেতনার বাইরে যাননি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে না এলে আজকের আওয়ামী লীগ এবং দেশের এত উন্নয়ন হতো না, উল্লেখ করে শ ম রেজাউল করিম আরো বলেন, অনেক প্রতিকূলতা মোকাবিলা করেও শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন। এ কারণে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে।

‘জনতার প্রত্যাশা’ এর সভাপতি এম এ করিমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।


এ ক্যটাগরির আরো খবর..