মুসলিম হিসেবে ভারতে নিরাপদ মনে করেন পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামি

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষ নিয়ে যেখানে চিন্তিত, ভারতজুড়ে যখন দিল্লির সহিংসতা নিয়ে উদ্বেগ, এসময়ে বিস্ফোরক মতামত দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক-গীতিকার আদনান সামি। তিনি জানান, একজন মুসলিম হিসেবে ভারতে নিজেকে নিরাপদ মনে করেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন আদনান সামি।

আদনান সামি বিতর্ক উসকে দিয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন তাদের জন্য যারা সংকটে পড়ে দ্রুত কোথাও আশ্রয় বা নাগরিকত্ব খুঁজছে। এটা বিদেশীদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য নয়। পুরো ভারত, নরেন্দ্র মোদি অনুরোধ করেছেন শান্তি বজায় রাখার।

২০১৫ সালে আলোচিত আমির খানের এক বক্তব্য বিষয়ে প্রশ্ন করা হয় আদনানকে। তখন আমির খানের স্ত্রী বলেছিলেন তিনি (কিরণ রাও) ভারতে নিরাপদ অনুভব করেন না। একথা সবার সামনে বলেছিলেন আমির নিজেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে আদনান সামি বলেন, আমির খান যা-ই বলুক না কেন তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি যতটুকু বুঝি, আমি একজন মুসলিম। আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি। সেসঙ্গে সবার উৎসবেও অংশ নিই। আমি সকল প্রকারে মানবতাকেই বরণ করি। আমার অনেক সুযোগ ছিল। কিন্তু একজন মুসলিম হয়েও আমি ভারতে আসারই সিদ্ধান্ত নিই।

আদনান সামির বাবা পাকিস্তান বিমান বাহিনীতে চাকরি করতেন। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের মাটিতে বোমাবর্ষণও করেছিলেন তার বাবা। এ নিয়ে ভারতীয়দের কটাক্ষের শিকারও হয়েছেন আদনান। বিশেষত এ বছর রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ সম্মাননা পাওয়ার পর সমালোচকরা তাকে এভাবেই নিশানা করেন। ২০১৫ সালে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।