× Banner
সর্বশেষ
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক

মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির এবং ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০২২
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন।

আজ ২২ মে রবিবার ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী বেগম মাসুরা হোসেন ডকুমেন্টসমূহ গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত উদযাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও আদর্শকে বিশেষভাবে পর্যালোচনার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ, স্মরণিকা, কফি টেবিল বুকসহ বিভিন্ন দিবস বিষয়ক পোস্টার। এছাড়াও টুঙ্গিপাড়ার মাটিসংবলিত মুজিববর্ষের শ্রদ্ধাস্মারক ও মুজিববর্ষের লোগোসংবলিত বিভিন্ন ধরনের স্যুভেনির নির্মিত হয়েছে। মুজিববর্ষ জুড়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও জাতির পিতাকে নিয়ে নির্মিত অডিওভিজ্যুয়াল ও প্রামাণ্যচিত্র, টিভিসি ইত্যাদির ডিজিটাল সংকলনও প্রস্তুত হয়েছে।

জাতীয় বাস্তবায়ন কমিটির সকল প্রকাশনা, পোস্টার, স্যুভেনিরের সাথে জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রতিবেদন এবং হার্ডড্রাইভে মুজিববর্ষের ৩৮ হাজার ৬৯৭টি স্থিরচিত্র, সকল সভা ও অনুষ্ঠানের মোট ১০৫ ঘণ্টার ভিডিও, আয়োজিত সকল অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্ব, নির্মিত ১২টি টিভিসি, ৩০টি প্রামাণ্যচিত্রের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হলো। এর আগে আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরেও ডকুমেন্টসমূহের কপি ও অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..