× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ চত্বরে চারা রোপণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
সংসদ চত্বরে চারা রোপণ

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ২০২০ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারা রোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ক্ষুধাদারিদ্র্যমুক্ত করার স্বপ্ন পূরণ হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশকে বাঁচাতে কৃষিকে গুরুত্ব দিতে হবে। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে হলে কৃষির ওপর গুরুত্বারোপ অব্যাহত রাখতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন জাতীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..