মুজিবনগর প্রতিনিধি (১৫-০৯-১৭): মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা প্রফেসর আবদুল মান্নান মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন।
শুক্রবার বিকালে সাবেক এমপি আবদুল মান্নান মুজিবনগর উপজেলার বাগোয়ান, মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় এবং গণসংযোগ করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ মিথুন, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ডালিম খান, ইউপি সদস্য মিঃ সংকর বিশ্বাস, সোহরাব হোসেন, হেলু, মিঃ থিওফিল, মিঃ গমেজ, মিসেস সবিতা গোমেজ, মিসেস মুক্তি গোমেজ, আলবার্ট, সুধীর মল্লিকসহ স্থানীয় নেতা-কর্মীরা।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে গনসংযোগকালে সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নান বলেন, জাতীয় নির্বাচনে নৌকা প্রতিক’কে জয়যুক্ত করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করার আহ্বান জানান ।



