× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

মুজিবনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে পানিতে ডুবে শাহনাজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে ফিরোজা (৬) নামের এক শিশুকে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, ঘটনার সময় সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ আলীর শিশু কন্যা  শাহনাজ ও প্রতিবেশির শিশু কন্যা ফিরোজা খেলতে খেলতে পাশের ডুবায় নামে। এক পর্যায়ে শাহনাজ ডুবে যায় ও ফিরোজা লতা-পাতা ধরে বাঁচার চেষ্টা করে। ওই সময় প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। অনেক খোঁজা-খুঁজির পরে হতভাগ্য শাহনাজের লাশ উদ্ধার করে প্রতিবেশিরা। নিহত শাহনাজ স্থানীয় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..