× Banner
সর্বশেষ
মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

শীতকালে সর্দি, কাশি, জ্বরের পর মুখে রুচি বাঁড়াতে টিপস

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
রুচি বাঁড়াতে টিপস

শীতকালে সর্দি, কাশি, জ্বরের মত কিছু সংক্রমণ লেগেই থাকে। এ সময় অনেকেই সমস্যায় ভোগেন। জ্বর হলে মুখের স্বাদ হারিয়ে যায়। কম-বেশি সবাই এই সমস্যার মুখোমুখি হয়েছেন। এই সময়ে পেটে খিদে থাকার সত্ত্বেও খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয়। মুখে অরুচি চলে আসে। অনেকেই মুখের রুচি আনতে বিভিন্ন ধরনের খাবারের ওপর ভরসা রাখেন।

লবণ পানি দিয়ে কুলিকুচি: মুখের রুচি আনতে প্রতিদিন একবার করে লবণ পানি দিয়ে কুলিকুচি করতে পারেন। হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার কুলিকুচি করুন। লবণে থাকা অ্যান্টিসেপ্টিক গুণ জ্বরের কারণে মুখের ভিতরে জন্ম নেওয়া ব্যাক্টেরিয়াগুলো মেরে ফেলে। সঙ্গে গলাব্যথা থাকলে তাও দূর হবে।

সবজির স্যুপ: শীতকালে বাজারে উঠেছে নানা রকম মৌসুমি সবজি। শাকসবজি মাত্রেই উপকারী। ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট সমৃদ্ধ নানা রকম সবজি দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্যুপ। এতে মুখের তিতকুটে ভাবও চলে যায়। জ্বর সারাতেও এই স্যুপ খুব গুরুত্বপূর্ণ। স্যুপ খেলে গলায় আরামও পাবেন।

অ্যালোভেরার রস: শীতকালে ত্বকের যত্নে অ্যালোভেরার মতো উপকারী আর কিছু নেই। অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টিইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা মুখের রুচি ফেরাতে ভরসা রাখতে পারেন। রোজ সকালে একবার করে খেতে পারেন অ্যালোভেরার রস। এতে মুখের রুচি দ্রুত ফিরবে।

এছাড়া লবঙ্গ চিবোতে পারেন। লবঙ্গ ও দারচিনি গুঁড়া করে চামচে করে মুখে দিয়ে রাখতে পারেন। এতে করে খুব সহজেই মুখের তিতা ভাব কেটে যাবে এবং মুখের স্বাদ ফিরে আসবে। জ্বরে খাবারের অরুচি দূর হবে।

মুখের তিতাভাব দূর করতে এবং স্বাদ ফিরিয়ে আনতে ঠিকমতো দাঁত ব্রাশ করুন। দিনে দু’বার দাঁত ব্রাশে মুখের তিতা ভাব দূর হয় এবং খাবারে অরুচি দূর হয়। এছাড়া জিভ ও মাড়ি পরিষ্কার রাখা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..