শহিদুল ইসলাম,মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি.মল্লিক উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১ টার সময় স্কুলের কক্ষে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে ম্যানেজিং কমিটির সদস্য শেখ মো. জিন্না বলেন, সূর্য যেমন অস্বীকার করা যায় না, তেমনি বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর ভুমিকা অস্বীকার করা যায় না। এসময় আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান শেখ, সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায়। সহকারী শিক্ষক আহাদনুর বাদল, এমদাদ হোসেন সিকদার, কানাই বালা, রমেন্দ্রনাথ বাড়ৈ, মাইকেল বাড়ৈ, স্বরসতী রানী রায়, রনজিৎ মল্লিক, মোহাম্মাদ আলী শেখ প্রমুখ।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। জাতির জনকের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসেবেও। দিনটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





