× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মুকসুদপুরে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:  মুকসুদপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারী নুর মোহাম্মদ শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে টেকেরহাট মিল্কভিটার নিকট এক নির্জন স্থানে।

পারিবারিক অভিযোগে জানাযায় , গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা টি.সি.এ.এল. উচ্চ বিদ্যালয়ের এক ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী আজ বৃহস্পতিবার প্রথম ক্লাস করার পর স্কুলের অফিস সহকারী নুর মোহাম্মদ শেখ (৫৫) ওই ছাত্রীকে মুকসুদপুর নিয়ে উপবৃত্তি পাওয়ার প্রলোভন দিয়ে ইজিবাইকে করে উল্টো পথে টেকেরহাট মিল্কভিটার পাশে এক নির্জন স্থানে নিয়ে যায়।  এসময় পানির ভিতর নেষা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তাকে ধর্ষন করে বলে অভিযোগ পাওয়া যায়।

ওই ছাত্রী জানায়, আমাকে উপবৃত্তির টাকার প্রলোভন দেখিয়ে পানির সাথে নেষাজাতীয় দ্রব্য খাইয়ে আমার শ্লীলতাহানি করে।

স্কুল কমিটির সভাপতি বেলায়েত হোসেন মিনা জানায়, আমি ঘটনাটি শুনেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম জানায়, ধর্ষনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামীকে গ্রেফতারে জন্য জোর প্রচেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..