× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

মীন গার্ল পোশাকে ফিরলেন লিন্ডসে লোহান!

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
মীন গার্ল পোশাকে ফিরলেন লিন্ডসে লোহান!

আজ থেকে ১৮ বছর আগে ২০০৪ সালে মুক্তি পেয়েছিল হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহানের ‘মীন গার্ল’ ছবিটি। কমেডি ঘরানার এই ছবি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল তেমনি এতে তার অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছিল। এই ছবির কোনো সিক্যুয়াল তৈরি হয়নি এখনো। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘মীন গার্ল’ ছবির সাজে হাজির হয়েছিলেন। তাই এমন প্রশ্ন ছিল তার নেটিজেন ভক্তদের।

পরে জানা গেছে, ওই ছবির সিক্যুয়েল নয় বরং সফট ড্রিংসের বিজ্ঞাপনে নতুন চুক্তির অংশ হিসেবেই একটি আয়োজনে হাজির হয়েছিলেন এই অভিনয়শিল্পী। সেই বিজ্ঞাপনে কাজ করতেই পুরনো পোশাকে ফিরে গিয়েছিলেন এই অভিনেত্রি।

ড্রিংসের প্রচারণায় চটকদার সান্তা ক্লজের পোশাক পরে উৎসবে যোগ দিয়েছিলেন লোহান। পোশাকটি সাদা পালকযুক্ত কাফ এবং সোনার বোতামে সজ্জিত ছিল। মাথায় একটি মানানসই সান্তা টুপি, চেরি-লাল নখ এবং বড় একটি হীরার আংটি শোভা পাচ্ছিল তার হাতে। এমন পোশাকের একটি দৃশ্য রয়েছে ‘মীন গার্ল’ ছবিতে। অনুষ্ঠানে মনে হচ্ছিল যেন ছবিটির শুটিং আবারও হচ্ছে।

অনেকদিন পর প্রাণখুলে আনন্দ করলাম। পোশাকও সেভাবে পরেছিলাম। আমারও একসময় মনে হচ্ছিল যেন আমি ২০০৪ সালের আমার অভিনীত প্রিয় সেই ছবি ‘মীন গার্ল’ এ ফেরত গিয়েছি। আমার কিন্তু দারুণ লাগছিল। এভাবেই অভিব্যাক্তি প্রকাশ করেন হলিউডের এই অভিনেত্রি।


এ ক্যটাগরির আরো খবর..