× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

ডেস্ক

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ২২৯ বিজিপি সেনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
বাংলাদেশে ২২৯ বিজিপি সেনা

মিয়ানমারের অভ্যন্তরে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী পেরে না উঠে বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১৪ জন সদস্য। এ নিয়ে দেশ ছেড়ে সীমান্তের এপারে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ২২৯ জনে।

বর্তমানে তারা থাইংখালি সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন।

আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত বিজিপির আরও নয়জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে। তাদের নিরস্ত্র করে হেফাজতে রাখা হয়। পরে আারও ১১৪ জন বিজিপি সশস্ত্র সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।

এর আগে সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ সেনা পালিয়ে আসার তথ্য জানায় বিজিবি।

এদিকে মিয়ানমারের সীমান্ত থেকে আসা মর্টার শেলের আঘাতে বান্দরবানে দুইজন নিহত হন। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির চার নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিহত হন ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৫২)। এছাড়া অপর নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..