× Banner
সর্বশেষ
সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে সাবেক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

টাঙ্গাইল সংবাদদাতাঃ জেলার মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাস্টারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত ওই শিক্ষক বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে।

দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তিনি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..