× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

স্টাফ রিপোর্টার

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
mirza fakhrul and abbas

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনার নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

হারুন অর রশীদ বলেন, দুইদিন আগে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে আমাদের প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন মারাও গেছে। সেখানে জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়েই আমরা জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করেছি।

ডিবি প্রধান আরও বলেন, গতকাল বিএনপির যে প্রতিনিধিদল এসেছিল, তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। বৈঠকে তারা দুটি প্রস্তাব করেছেন। আমরা দুটি প্রস্তাবই মেনে নিয়েছি। তারা বলেছিল, জনসমাবেশ করতে চায় কমলাপুর স্টেডিয়ামে। আমরা তখন আরেকটি স্থান বাঙলা কলেজের কথা বলেছি। দুটি স্থানই তারা দেখেছেন। এরপর আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি- যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা রয়েছে। সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমাদের পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে জনসমাবেশটি করবে মিরপুর বাঙলা কলেজে।


এ ক্যটাগরির আরো খবর..