× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় খালেদার সাজা কুটনীতিকদের জানালেন বিএনপি

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আগামী জাতীয় নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে রাখতে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি নেতারা মঙ্গলবার কূটনীতিকদের কাছে এ অভিযোগ করেন। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড়ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকে নেতারা কূটনীতিকদের খালেদা জিয়ার মামলা ছাড়াও আগামী জাতীয় নির্বাচন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, দলের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে সরকারের বাধা দেওয়াসহ নানা বিষয় তুলে ধরেন।

বৈঠকের শুরুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেন- দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ কারণে বিএনপি নির্দলীয় সহায়ক সরকার ব্যবস্থা চাইছে।

বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ এবং এটাকে রাজনৈতিক মামলা হিসেবে উপস্থাপন করা হয়। মামলার রায়ের পর সরকার প্রতিহিংসা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে কারাগারে প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া মামলার রায়ের অনুলিপি প্রদান নিয়েও সময়ক্ষেপণ করা হচ্ছে বলে জানান বিএনপি নেতারা।

এরপর কূটনীতিকরা নানা বিষয়ে জানতে চান।

বৈঠকে উপস্থিত বিএনপির একজন নেতা জানান, এবারের বৈঠকটিতে কূটনীতিকদের বিভিন্ন বিষয়ে জানতে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা অনেক কিছু জানার চেষ্টা করেছেন। তারা মনোযোগ দিয়ে সকল বক্তব্য শুনেছেন এবং নোট নিয়েছেন।

বিএনপি নেতারা কূটনীতিকদের আরও জানান, সরকার এখন ‘একদলীয় শাসন ব্যবস্থা’ চালু করতে চাইছে। এ সময় বিএনপি নেতারা সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলার একটি পরিসংখ্যান তুলে ধরেন এবং তাদের মামলার নথি দেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাবিহউদ্দিন আহমেদ, ড. আসাদুজ্জামান রিপন, ব্যারিস্টার কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ড. এনামুল হক চৌধুরী, অ্যাডভোকেট ফাহিমা মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা, বেবী নাজনীন ও তাবিথ আউয়াল।

জানা গেছে, বিএনপির আমন্ত্রণে বাংলাদেশে অবস্থানরত ২২টি দেশের কূটনীতিকরা এ বৈঠকে অংশ নেন। এর মধ্যে সুইডেনের রাষ্ট্রদূত ছাড়া ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, সৌদি আরব, স্পেন, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশের পলিটিক্যাল সেক্রেটারি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..