× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

মিঠাপুকুরে ক্যাসকেডিং কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

লক্ষন চন্দ্র বর্মন, রংপুরঃ নাগরিক সেবায় উদ্ভাবনী সংক্রান্ত ‘ক্যাসকেডিং কর্মশালা’ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সহজভাবে নাগরিক সেক্টরে উদ্ভাবন (ওহহড়াধঃরড়হ) এর মাধ্যমে সেবার মনোন্নয়ন নিশ্চিতকল্পে আর দক্ষতার সাথে কাজ করার উদ্যেশে এই আয়োজন।

উপজেলা কৃষি অধিদপ্তরের সভাকক্ষে এই কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাল্টিমিডিয়ার মাধ্যমে উদ্ভাবনীর ধারণা উপস্থাপনায় তিনি বলেন নাগরিকদের বিড়ম্বনা ও ব্যয় হ্রাস এবং তুলনামূলকভাবে কম সময়ে একটি সেবা প্রদান নিশ্চিত করা এবং ঝুঁকি থাকা সত্ত্বেও কোন সমস্যার গতানুগতিক বা রুটিন সমাধানের পরিবর্তে বিকল্প বা নতুন সমাধান বের করা যা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে। কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের বিষয়ে বিশেষ গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, অত্র দপ্তরের পাইলটিং ইনোভেশন ‘কার্যকর উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই সমবায় সমিতি গঠন ও উৎপাদিত কৃষি পণ্য বহুমুখী বাজারজাত করণ’ এর অগ্রগতি উপস্থাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..