× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মায়ের ব্যপারে বেশি পসেসিভনেস বাচ্চার জন্য কতটা ভালো

admin
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

রাই কিশোরীঃ আমার মেয়ের নাম বৃন্দা। ওর বয়স সাড়ে তিন বছর। আমার ব্যপারে ও অত্যন্ত পসেসিভ। অন্য কারো সাথে কথা বলতে থাকলে ও কোথা থেকে যেন চলে আসে, এসে নিজে এটেনশন নেয়ার চেষ্টা করে। অন্য কারো সাথে কথাই বলতে দেয় না। প্রত্যেকটা বাচ্চাই মাকে খুব ভালবাসে। আমি যদি অন্য কোন বাচ্চাকে আদর করি বা কোন কাজকে বেশি গুরুত্ব দেই তখন ও রাগ করে আমারই আশে-পাশে কোথাও একটা মুখ ঢেকে বসে থাকে আর আমাকে সহ সবাইকে শুনিয়ে শুনিয়ে বলে- ” মাম আমাকে একটুও ভালোবাসে না, শুধু অন্যকে বেশি ভালোবাসে”। তার কিছুক্ষন পর আমার কাছে এসে আস্তে আস্তে বলে তুমি আমায় কেন ভালোবাসো না মাম? তখন ওকে জড়িয়ে ধরে বলি, ‘ কে বলেছে তোমাকে আমি ভালবাসি না। তোমাকে আমি কত্তো ভালবাসি, তোমাকেই তো আমি সবথেকে বেশি ভালবাসি’।

শিশুকে বড় করে তোলার প্রাথমিক দায়িত্ব মায়ের। নাড়ি কাটার মধ্যে দিয়ে মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হবার মুহূর্ত থেকেই শিশু অসহায়। যে কোনও প্রাণীর তুলনায় মানুষের শৈশব যেমন অনেক বেশি দীর্ঘ তেমনিই শৈশবে মা এবং বড়দের ওপর নির্ভরতাও তার অনেক বেশি। মনের দিক থেকে ছেলেমেয়েকে কতটা শক্তপোক্ত করে তোলা যাবে তা অনেকটাই নির্ভর করে মায়ের মানসিকতার ওপর।

শিশুর সঙ্গে মায়ের অ্যাটাচমেন্ট বা বন্ধনের ধরনটা কেমন হবে সেটা বুঝতে হলে মায়ের ব্যক্তিত্ব কেমন সেটা জানা দরকার। মা যদি উত্‌কণ্ঠাপ্রবণ হন, পরিবারে যদি অশান্তি থাকে, স্বামী অথবা শ্বশুরবাড়ির লোকজনের আচরণের জন্য তিনি যদি মানসিক চাপের মধ্যে থাকেন তবে তার জন্য নিজের বাচ্চার প্রতি উদাসীনতা অথবা তাকে অতিরিক্ত আঁকড়ে ধরার মানসিকতা দেখা দিতে পারে। যে মা নিজেই খুব পজেটিভ, ছেলেমেয়েকে চোখে হারান। সন্তানের জন্যই নিবেদিত-প্রাণতার ছেলেমেয়েও মাকে আঁকড়ে ধরে বড় হতে শেখে। শৈশবের শুরু থেকেই এরা মা ছাড়া অন্য কারওর কাছে গেলেই অসহায় বোধ করে। অন্য শিশুদের সঙ্গে মেলামেশায় স্বচ্ছন্দ বোধ করে না। স্কুলে যাবার সময় এবং স্কুলে গিয়েও মায়ের জন্য কান্নাকাটি করে।


এ ক্যটাগরির আরো খবর..