× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানি মন্ত্রীর

মায়ের আগমনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

‘মায়ের আগমনে’
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)
শরতের ছোঁয়া লেগে নব কিশোলয়
জাগিয়া উঠিল প্রাণ, জাগিল হৃদয়।
তোমার আগমন লাগি ধরণী জুড়িয়া
নব নব রংঙে আজি উঠিল সাজিয়া।
ভুবনে বহিছে সুর, রাগ-অনুরাগে
মুগ্ধ করিতে তোমায় মধুর সংগীতে।
লহরী, ঝংঙ্কার, আর সুরের মুর্ছনা
সকলি করিছে তোমার চরণ বন্দনা।
প্রেমের বার্তা নিয়ে এসো মাগো তুমি
পুনঃ পুনঃ এসো, অসুর দমন লাগি।
সাধু জন পায় ত্রাণ তোমার আশিষে
জগতে মঙ্গল বাণী, তোমার প্রকাশে।
আনন্দ উঠুক ফুটে জগত ভরিয়া
মায়ের স্নেহের ছাঁয়ায় পূর্ণ করিয়া।
ধন্য মাগো ভক্ত যারা, তব ধন্য আগমন
তোমার পদে পূর্ণ হোক সকল আকিঞ্চন।।

লেখকঃ-
উত্তম কুমার পাল হিমেল(সাংবাদিক)
সাধারন সম্পাদক
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ
নবীগঞ্জ উপজেলা শাখা,হবিগঞ্জ।
সাধারন সম্পাদক
বাংলাদেশ মানবাধিকার কমিশন
নবীগঞ্জ উপজেলা শাখা,হবিগঞ্জ।
মোবাইলঃ-০১৭১২-৮৫১৮৫০
ই-মেইল   uttampaulnabi@gmail.com


এ ক্যটাগরির আরো খবর..