× Banner
সর্বশেষ
মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু

মাহফুজ আনামের বিরুদ্ধে মেহেরপুর আদালতে মানহানির মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে এবার মামলা হলো মেহেরপুর আদালতে।

দশ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলাটি করেছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুল আলমের আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ৩ জুন ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে বর্তমান প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরদ্ধে মিথ্যা ও অপবাদ মূলক মানহানীকর খবর প্রকাশ করা হয়।

যার ফলে ১/১১ এর সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় কারাবাসের পর তিনি মুক্ত হন। এতে তাঁর অপূরনীয় ক্ষতি সাধিত হয়। ক্ষতির পরিমাণ হবে প্রায় ১০ কোটি টাকা।

বাদী আর্জিতে আরো উল্লেখ করেন, দীর্ঘ সময় পরে মাহফুজ আনাম বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের কাছে তার ভুল স্বীকার করেন। এতে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার এ কাজ রাষ্ট্রদ্রোহীতার সামিল।


এ ক্যটাগরির আরো খবর..