× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মাষ্টার শেখ আব্দুল হাই তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনীত

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
তালা উপজেলায় আওয়ামীলীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাটকেলঘাটার রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব, সমাজ সেবক পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বিগত দিনে সাবেক এ মেধাবী ছাত্রনেতা কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তালা উপজেলা কৃষকলীগের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন সহ পাটকেলঘাটায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। গত বৃহঃবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গত শুক্রবারের বর্ধিত সভা উপলক্ষ্যে প্রেরিত পত্রে তাকে যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রণ জানানো হয়। মাষ্টার শেখ আব্দুল হাই তাকে তালা উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনীত করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের তালা উপজেলার সুযোগ্য সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক ভীত আরও মজবুত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এজন্য তিনি আ’লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..