× Banner
সর্বশেষ
একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই – ডিএমপি কমিশনার ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না – ভূমিমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাশরাফি জয়ের পর যা বললেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: চিটাগাং ভাইকিংস এর বিরুদ্ধে মাশরাফি বিন মুর্তজা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। বুধবার অবশ্য বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি। কারণ, টার্গেট ছিল মাত্র ৯০ রানের। যা মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের কাছে হারের পর টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মাশরাফি বাহিনী। ম্যাচ শেষে তাই উচ্ছ্বসিত মাশরাফি জানালেন জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, ‘টার্গেট ছোট হওয়ায় আমাদের সামনে নেট-রান-রেট বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ ছিল। তবে জয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল। পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় সার্বিকভাবে আমি খুশি।’

বোলারদের প্রশংসা করে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘নুয়ান কুলাসেকারা আজ দারুণ বল করেছে। একই রকম বল করেছে জায়িদিও। সে নিয়মিতই ভালো বল করছে। আমাদের বোলিংয়ে কিছুটা ভিন্নতা ছিল। ব্যাটিংও ভালো ছিল। তবে আমার মনে হয়েছে আমরা কিছু মিস করেছি। আশা করছি ভবিষ্যতে এমন ম্যাচ হলে সেটা আরো দ্রুত শেষ করার চেষ্টা করব।’


এ ক্যটাগরির আরো খবর..