মালদ্বীপ থেকে ১০ মে’র মধ্যে সেনা সরানোর দাবী, ভিন্ন সুর নয়াদিল্লির

মালদ্বীপ থেকে ১০ মে’র মধ্যে সেনা সরানোর দাবী, ভিন্ন সুর নয়াদিল্লির

মালদ্বীপ থেকে কি সেনা সরাবে ভারত? কাটছে না জট। সম্প্রতি রাজধানী দিল্লিতে প্রতিবেশী দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে দ্বিতীয় বারের জন্য বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। ভারত জানিয়েছে, সেই বৈঠকে মালদ্বীপে থাকা ভারতীয় বিমানক্ষেত্রে সেনা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কয়েকটি ‘কার্যকর সমাধান’ খুঁজে বার করা গিয়েছে। উভয় দেশই সেই সমাধানে সম্মতি জানিয়েছে বলেও জানিয়েছে ভারত। সেনা সরানোর দাবী

যদিও মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ভারত। অন্যদিকে, মালদ্বীপের দাবি অন্য। মুইজ্জু সরকারের দাবি, মে মাসের মধ্যে মালদ্বীপের তিনটি বিমানক্ষেত্র থেকে সেনা ‘প্রতিস্থাপন’ করবে ভারত।

মালদ্বীপের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারত সরকার ১০ মে-র মধ্যে মালদ্বীপে থাকা তিনটি বিমানক্ষেত্র থেকে সেনা সরিয়ে নেবে। যার মধ্যে একটি বিমানক্ষেত্রে থেকে ১০ মার্চের মধ্যেই সেনা সরিয়ে নেওয়া হবে। ১০ মে-র মধ্যে বাকি দু’টি বিমানক্ষেত্রে থেকেও সেনা সরানো হবে।’’ উভয় দেশই সেই সিদ্ধান্তে সহমত বলে দাবি মালদ্বীপের বিদেশমন্ত্রকের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।