× Banner
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

পিআইডি

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান

শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ( দক্ষিণ ও মধ্য এশিয়ার ) মি. ব্রেন্ডান লিঞ্চ এবং অফিস ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর (দক্ষিন এশিয়া ) ইমিলি অ্যাসবি এর সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।

আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ এ শ্রম খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ, শ্রম অধিকারে যুক্তরাষ্ট্রের ১১ দফা বাস্তবায়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ সংশোধনে শ্রম অধিকার সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ১১ দফার আলোকে গৃহীত পদক্ষেপ , আন্তর্জাতিক শ্রম সংস্থার রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও ইউরোপীয় অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্তির অনেক বিষয়ে আইনি বিধান সন্নিবেশিত করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিতকরণের লক্ষে অধিকতর সংশোধনী আনায়ন করা হচ্ছে।

বাংলাদেশে শিশুশ্রম বন্ধে ILO কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করেছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন C155, C187 এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে C190 অনুস্বাক্ষর করা হবে। এ ৩ টি কনভেনশন অনুস্বাক্ষর হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও এর ১০টি ফান্ডামেন্টাল কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হবে।

শ্রম আইন সংশোধনে ট্রেডইউনিয়ন রেজিস্ট্রেশন বিষয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন ইউএস প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য ন্যুণতম আবেদনকারীর সংখ্যা অন্তর্ভুক্ত বিষয়ে শতকরা হারের পরিবর্তে সংখ্যাভিত্তিক ন্যূনতম আবেদনকারীর বিষয়ে সন্নিবেশিত হচ্ছে। এছাড়াও শ্রমিকদের ব্লাক লিস্টিং নিষিদ্ধকরণ ও ব্লাকলিস্টিংকরণে শাস্তির বিধান সংযোজন করা হবে।

তিনি শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশের উদ্দোক্তাদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এসময় উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশী পণ্যের জন্য প্রত্যাশিত ন্যায্য মূল্য (ফেয়ার প্রাইজ) নিশ্চিত করার জোরালো অনুরোধ জানান।

মি. ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রম খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী শ্রম আইন সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন।

উভয় পক্ষই শ্রম খাতে পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বৃদ্ধির ওপর জোড়দার করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল ও মোঃ হুমায়ুন কবীরসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং শ্রম বিষয়ক অ্যাটাসে লিনা খান।


এ ক্যটাগরির আরো খবর..