ডেস্ক রিপোর্টঃ মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
বেশ কয়েকটি অঞ্চলে আইএস, আল-কায়দা ও বোকো হারামসহ অন্য জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, এমন তথ্য পাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ সতর্কতা আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও বড় ধরনের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে মার্কিন নাগরিকদের।
গত কয়েক মাসে ফ্রান্স, রাশিয়া, মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।