মারামারি হলেই ছাত্রলীগের কমিটি স্থগিত নয় : ওবায়দুল

বিশেষ প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের কোথাও সংঘর্ষ বা মারামারি ঘটনায় জড়িত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মারামারি হলেই কমিটি স্থগিত করা যাবে না।

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় ওবায়দুল এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বই বিতরণ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ওবায়দুল কাদের বলেন, মাথা ব্যথা হলে, মাথা কাটা সমাধান নয়।

যারা দোষী, তাদের শাস্তি দিতে হবে। তিনি প্রশ্ন করে বলেন, অপরাধীরা অপরাধ করলে  কমিটি স্থগিত করা হলে নিরপরাধীরাকেন বঞ্চিত হবে?বিএনপির সাংগঠনিক সফর ব্যর্থ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন,‘মির্জা ফখরুল ৩০০ সিটে ৯০০ প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন। তার পর শুরু করলেন সাংগঠনিক সফর। কিন্ত্র অর্ধেক সফরও এখনো শেষ হয়নি। নিজেদের ভিতরে বাধা, বিঘ্নতার কারণে সেটি সফল হয়নি, বরং ব্যর্থ হয়েছে।’

‘আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে যত প্রতিনিধি সম্মেলন করেছি তার কোথাও ঝামেলা হয়নি। কিন্তু বিএনপির সব সম্মেলনে নিজের কর্মীরা বাধা দিচ্ছে। তাদের সভা পণ্ড হয়ে যাচ্ছে। আর তারা নালিশ করছে, পুলিশ তাদের বাধা দিচ্ছে।’সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আলোচনা শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ‘কারাগারের রোজনামচা’ বইটি তুলে দেন সেতুমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।