× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

মায়ের সামনে রাজিব বিশ্বাসকে নির্যাতনকারী মাতব্বর আবু তাহের গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

জয়কান্ত রায়ঃ মায়ের সামনে রাজিব চন্দ্র বিশ্বাসকে নির্যাতনকারী সেই মাতব্বার আবু তাহের কন্টাক্টারকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ ।
গত কাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ পাকা রোড এলাকায় তার মেয়ের শশুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, নির্যাতনের শিকার রাজিব চন্দ্র বিশ্বাসের বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস ঘটনার পরদিন বৃহস্পতিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরশেদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ পাকা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ দুপুরে নির্যাতনকারী সেই মাতব্বর আবু তাহের কন্টাক্টারকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে উপজেলার কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্র বিশ্বাসের ছেলে রাজিব চন্দ্র বিশ্বাসকে স্থানীয় মাতব্বর আবু তাহের কন্টাক্টার হাত পা বেধে প্রকাশ্যে মা অ আশেপাশের সকলের সামনে অমানুষিক নির্যাতন করেন।
ঘটনাটি মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা । ঘটনার পরদিন নির্যাতনের শিকার রাজিব চন্দ্র বিশ্বাসের বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..