× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেস্ক

মানুষের বাইরের চেয়ে অন্তরের সৌন্দর্য জরুরি -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০২২
বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১

প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী, যা নারী-পুরুষ উভয়েই সঠিকভাবে প্রকাশ করতে আগ্রহী। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সৌন্দর্য সঠিকভাবে উপস্থাপনের মূল কারিগর বিউটিশিয়ানগণ। তবে মানুষের বাইরের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলা আয়োজিত ‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আয়বর্ধক পেশা হিসেবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট চাহিদা রয়েছে। এ শিল্পের দ্রুত প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করছে।

‘বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১’ এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলা’র প্রধান নির্বাহি কর্মকর্তা তূর্য নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক হৃদয় সরকার।


এ ক্যটাগরির আরো খবর..