× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায়

মানিকগঞ্জে জেলার অর্ধশত বাড়িঘর নদী গর্ভে বিলীন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

দুলাল চন্দ্র পাল -স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে কালি গঙ্গা নদীর ভাঙনে গ্রামে গত কয়েক দিনে অর্ধশত বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে ,সহায় সম্বল হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাড় ও অন্যের বাড়িতে।

ভাঙন কবলিতরা এখনো সরকারী কোন সাহায্য পায়নি বলে অভিযোগ উঠেছে।জানা গেছে সিঙ্গাইরের বার্তা গ্রামের আব্দুল আজিজ প্রায় কোটি টাকা খরচ করে সপ্নের বাড়ি তৈরি করেছিলেন। সবনাশা কালিগঙ্গা নদী তার সবকিছুইগ্রাস করে নিয়েছে ।এখন তার স্থান হয়েছে  অন্যের বাড়িতে ,এক সময় তিনি নিজেই অসহায়দের পাশে সাহার্যের হাত বাড়িয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন।এই গ্রামের হাজেরা বেগম নামে একনারী ১৩ শতাংশ জমির উপর এন,জিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলেন,সে বাড়িও নদীগর্ভে  বিলীন  হয়ে যায়। এখন তার স্থান হয়েছে  অন্যের বাড়িতে।প্রতিদিন নদীর তীরে এসে দীর্ঘশ্বাস ছাড়েন।

তার মতো বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত কয়েক দিনে ।কালিগঙ্গা নদীর ভাঙনে বার্তা গ্রামের অর্ধশত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।নদী ভাঙন রোধে সরকারিভাবে কোন উদ্যোগ নেয়া হয়নি,ক্ষতিগ্রস্থরা নিজেরাই বাঁশ ও গাছের ডালা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে।…….. ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান,আমি ভাঙন সহায়তা দিয়েছি।স্থানীয় এমপিও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..