× Banner
সর্বশেষ
শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

রাজারহাটে মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ত্রাণ

রমেশ চন্দ্র সরকার  রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এ ব্রতী নিয়ে  এলাকার কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, শিক্ষিত ছেলে ও যুবকেরা মিলে বর্তমান করোনা সংকটে তারা নিজেই এবং এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবের সহযোগীতায় ” দিনোবাজার মানবিক উন্নয়ন ফাউন্ডেশন “নামে একটি সংগঠন  তৈরি করে।

আজ ১২মে (মঙ্গরবার) সংগঠনটির উদ্যোগে সকাল ১০:০০টায় উপজেলার ঠাটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে ১৫০ জন অসহায় ব্যক্তিদের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ৭ কেজি চাউল, আধা লিটার তেল, ১ কেজি আলু ও মিষ্টি কুমড়া।

ফাউন্ডেশনের সভাপতি পবিত্র কুমার রায় লিটনের সভাপতিত্বে এবং নিখিল কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঠাটমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায়, চাকিরপশার ইউপি সদস্য মোসলেম উদ্দিন মন্ডল, রাজারহাট ইউপি সদস্য বিপ্লব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস ছালাম, অজয় সরকার, আঃ জব্বার, সৌরভ, এটম, হরে কৃষ্ণ, মমিন, বিষ্ণু, রউফ, শাকিব, আয়নাল, সজীব, রোকন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..