× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার কমিশন চেয়ারপারসনের সঙ্গে ফ্রান্স দূতাবাস প্রতিনিধিদের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
মানবাধিকার কমিশন চেয়ারপারসনের সঙ্গে ফ্রান্স দূতাবাস প্রতিনিধিদের সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসন শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজার নেতৃত্বে প্রতিনিধিদলটি কমিশনের চেয়ারপারসনের সঙ্গে এই গঠনমূলক আলোচনায় অংশ নেয়। সাক্ষাৎকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে গুমের প্রকৃতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহি নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন বজায় রাখতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেয়। আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময় কমিশনের চেয়ারপারসন ও কমিশনাররা মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। বৈঠক শেষে উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..