× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
মানবসেবার মনমানসিকতা

আজ এই সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষতা আছে তাই দিয়ে আমাদের সেবার মান যাতে আরো বাড়ানো যায় সেই দিকে আমাদের জন্য জোর দিতে হবে। বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ ১২ মে, ২০২৫ বিকেলে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্য অধিবেশনে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দূর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে দুই চোখ হারিয়েও সি ক্যাটাগরিতে। এইসব ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে।

অধিবেশন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন । স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ।

এছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও উর্ধতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সবসময় কোথায় কি হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।

তিনি আরো বলেন, আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি। এজন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনো নিশ্চিত করতে পারি নি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবাখাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকবৃন্দ তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন।

আজ সোমবার প্রথম দিনে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাথে সিভিল সার্জনদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন -২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


এ ক্যটাগরির আরো খবর..