× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি ১১ জানুয়ারি

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি

ঢাকা: মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি ১১ জানুয়ারি বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এই লটারি উদ্বোধন করবেন।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১০৩০/২০২০ চলমান থাকায় শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত করা হয়েছিল।

৬ষ্ঠ শ্রেণির ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বাধ্যবাধকতা থাকায় কিছু শিক্ষার্থী আবেদন করতে পারেনি। এই প্রেক্ষিতে হাইকোর্ট বয়স শিথিল করে তাদেরকে আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দেয়ার নির্দেশ প্রদান করেন।

এই প্রেক্ষিতে লটারি স্থগিত করা হয়েছিল। এখন বয়সের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন বাদ পরা শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ৯ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..