× Banner
সর্বশেষ
যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নোয়াখালী প্রতিনিধি

মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

নোয়াখালীতে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সামিউল ইসলাম নাদিম (৬) সে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে মইজদী হাউজিং সেন্ট্রাল সড়ক এলাকার লেবুর দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী রহমত উল্যাহ ভূঞা জানান,নাদিম মাদ্রাসা ছুটির পর আনুমানিক পৌনে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে লেবুর দোকান এলাকায় সড়ক পার হওয়ার সময় আসস্মিক বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..