× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক রিমান্ডে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মাদ্রাসাছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত বুধবার এই রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্ত ওই শিক্ষক হলেন ইউনুস আলী (২২)। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানা হেফাজতে আছেন।

এক বছর ধরে মোহাম্মদপুর এলাকার একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে আসছিল ভুক্তভোগী শিশুটি। বলাৎকারের ঘটনায় শিশুটির বাবা রাজধানীর মোহাম্মদপুর থানায় ওই মাদ্রাসার শিক্ষক ইউনুস আলীর বিরুদ্ধে মামলা করেন।

শিশুটির বাবার অভিযোগ, তাঁর ছেলে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে লেখাপড়া করে আসছে। ক্লাস শেষ হলে আসামি ইউনুস আলী তাঁর ছেলেকে প্রায়ই বসিয়ে রাখতেন। একপর্যায়ে ছেলেটি ঘুমিয়ে পড়ত, তখন ওই শিক্ষক তাকে বলাৎকার করতেন। গত ৩১ মার্চ ও ১ এপ্রিল পড়াশোনা শেষ করে রাতে শিশুটি ঘুমিয়ে পড়লে তাকে বলাৎকার করেন শিক্ষক ইউনুস। এ ঘটনা কাউকে জানালে তাঁকে মেরে ফেলারও হুমকি দেন তিনি।শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ছেলের মুখে নির্যাতনের কথা শোনার পর তিনি থানায় মামলা করেছেন। এ ঘটনার স্বীকার হয়ে তাঁর ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে ও অসুস্থ হয়ে পড়ে। পরে ছেলেকে তিনি চিকিৎসকের কাছে নিয়ে যান।

বুধবার আসামি ইউনুস আলীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানার পুলিশ। শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, আসামি ইউনুস আলী এখন থানা হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..