× Banner
সর্বশেষ
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে শিক্ষক আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
ছাত্রকে পিটিয়ে আহত

মাদারীপুরের ডাসারে মারামারি করার অপবাদ দিয়ে আবির মৃধা (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে  মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে থানায় লিখিত অভিযোগ দিলে, ওই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করে পুলিশ। আহত মাদ্রাসা ছাত্র আবির মৃধা উপজেলার পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও জামাল মৃধার ছেলে।
 শিক্ষার্থীর পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, গত রবিবার সকালে  পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্কের ঘটনা ঘটে। এ বিষটি দেখে মাদ্রাসা ছাত্র আবির।এসময় তাদের দুইজনকে তর্কবিতর্ক করতে নিষেধ করে ওই শিক্ষার্থী আবির। তাদের দু’জনকে থামাতে না পেরে ব্যর্থ হয়ে আবির একা মাদ্রাসার দোতালায় চলে যায়। কিছুখন পর মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান ফকির উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না  দিয়ে উল্টো মারামারিতে অংশ নেয়ার অপবাদ দিয়ে বেত দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা জামাল মৃধা ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেন।
 আহতের বাবা জামাল মৃধা বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে পিটিয়ে আহত করেছে শিক্ষক মুক্তারুজ্জামান ফকির। আমার ছেলে কোন মারামারিতে অংশগ্রহন করেনি। আমি তার আইনের মাধ্যমে শাস্তি চাই।তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এড়িয়ে যান।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..