× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
কুরআন প্রতিযোগিতা

মাদারীপুরের কালকিনিতে হয়ে গেল বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা মাঠ পরিনত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেয়া হয়। পরে এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী এতে অংশ নেন। পরে তাদের পক্ষ থেকে অংশ নেয়াদের মধ্যে সেরা দুইজনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরষ্কারও দেয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ৪জন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ণ ও ঘোষণা করেন।

শরিয়তপুর কওমী মাদ্রাসা থেকে আসা ওসমান লষ্কর বলেন, ‘আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। আগামীকে বড় একজন কুরআনের হাফেজ হতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক দুর এগিয়ে থাকতে চাই।’

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, ‘কুরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।’

আরেক প্রতিযোগি মাহাবুব ইসলাম বলেন, ‘এখানে আসছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদ্রাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলন মেলা।’

কুরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বৃহৎ আকারে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন। এছাড়া এলাকার মানুষের ব্যাপক সহযোগিতাই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..