× Banner
সর্বশেষ
মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

মাদারীপুরে বিধবা লাকী বেগমকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুরে বাল্য বিয়ের শিকার তিন সন্তানের মা বিধবা লাকী বেগমকে বৃহস্পতিবার রাতে পুরানবাজারের টুম্পা ইলেক্ট্র কর্ণারে অনুষ্ঠিত সভার মাধ্যমে উন্নয়ন সংস্থা নকশি কাঁথার পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও নগদ ৪ হাজার টাকা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশি কাঁথার নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আকাশী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক শাহ্জাহান খান, ফ্রেন্ডস অভ নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ, সাংবাদিক মু. সেলিম ফরাজী, সমাজকর্মী কাজী আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য, ‘১২ বছরে বিয়ে ॥ ২৮ বছরে বিধবা : দুই সন্তানসহ অন্তঃসত্তা লাকী এখন কি করবে!’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদারীপুর পেয়ারপুরের মিয়া বাড়ির ছেলে মাদারীপুর সমিতির সভাপতি ও নকশি কাঁথার উপদেষ্টা ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া ওরফে জনি মিয়া ইতালি থেকে অনলাইনের মাধ্যমে নকশি কাথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর কাছে ১০ হাজার টাকা পাঠান। লাকী বেগমের আত্মকর্মসংস্থানের জন্য ৬ হাজার দিয়ে একটি সেলাই মেশিন ও বাকী নগদ ৪ হাজার টাকা তার হাতে তুলে দেয়া হয়।

আরো উল্লেখ্য থাকে, লাকী বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়। তৃতীয় সন্তান জন্ম দেয়ার আগেই মাত্র ২৮ বছর বসয়েই বিধবা হয়। এরপর কয়েকদিন আগে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এতে করে তিন সন্তান নিয়ে লাকী বেগমের জীবনে অনিশ্চয়তা নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..