× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মাদারীপুরে আলোচিত হাবি হত্যা মামলার আসামী জেল হাজতে

admin
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে চরমপন্থিদের হাতে নিহত হাবি হত্যা মামলার অন্যতম আসামী সাইদুল মোল্লাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে চরমপন্থিরা শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের গ্রাম পুলিশ হাবিবুর রহমান হাবিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করে। একাধিক বার মামলা তুলে নিতে হুমকি দিয়েছিল আসামী পক্ষ। সোমবার এই মামলার অন্যতম আসামী সাইদুল ইসলাম মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসলে বিচার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেয়। সাইদুল শিবচর উপজেলার সরদার মাহমুদের চর গ্রামের পাশান মোল্লার ছেলে।
বাদী পক্ষের আইনজীবি সাইফুল ইসলাম জানান, আসামী জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..