× Banner
সর্বশেষ
অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
বালু উত্তোলনে পুলিশের অভিযান

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি বাল্কহেড জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিটি টের পেয়ে নদে ঝাপ দিয়ে পালিয়ে যায় ড্রেজার ব্যবসায়ীরা। রোববার দুপুরে সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে অভিযান চালানো হয়। পরে রাতেই মামলা হয় তিন ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। মামলার আসামিরা হলেন, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের মৃত হারুণ হাওলাদারের ছেলে এনামুল হাওলাদার (৪৫), একই উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মন্নান হাওলাদারের দুইছেলে নয়ন হাওলাদার (৩৫) ও মিঠু হাওলাদার (৪০)।

থানা পুলিশ, মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় সদর মডেল থানা পুলিশের একটি দল। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে নদে ঝাপ দিয়ে পালিয়ে যায় ড্রেজার ব্যবসায়ীরা। পরে সেখান থেকে দুটি বাল্কহেড জব্দ করা হয়। মামলা দেয়া হয় তিন ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড কিংবা সাজা দিলে পুনঃরায় একই কাজ করে অভিযুক্তরা। তাই থানা পুলিশকে নিয়মিত মামলা করতে নির্দেশনা দেয়া হয়। এরইপ্রেক্ষিতে জেলার সবচেয়ে বড় তিন ড্রেজার ব্যবসায়ী বিরুদ্ধে মামলা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবন জানান, আড়িয়াল নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এজাহারনামীয় তিন আসামিসহ অজ্ঞাত ৬/৭ জন আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..