× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর -০৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২০ মাদারীপুর-০৩ সংসদীয় আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী।

মনোনয়নপত্র দাখিলের পরে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সাংবাদিকদের বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আমি মাদারীপুর-৩ আসনের (কালকিনি ডাসার এবং মাদারীপুর সদর উপজেলার আংশিক) সকল ভোটারদের কাছে দোয়া ও ভালবাসা চাই। সেই সাথে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া চাই যাতে করে আল্লাহ তা’আলা তাকে সুস্থ করে দেন।

সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন তিনি যাতে জনগণের দোয়া ও ভালবাসায় জনগণের সেবা করতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চাই।

এ সময় তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাইয়ের সকল শহীদদের এবং জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরোও স্মরণ করেন বিগত ১৭ বছরের যারা গুম খুনের শিকার হয়েছেন। সে সকল পরিবারের প্রতি সহমর্মিতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা বিএনপি নেতা মিজান বেপারী, ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি (প্রস্তাবিত) আলাউদ্দিন মাস্টারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯শে ডিসেম্বর, যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি-২০২৬, আপিল ১১ই জানুয়ারি-২০২৬ পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ই জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্ধ ২১শে জানুয়ারি, প্রচারণা শুরু ২২শে জানুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ১২ই ফেব্রুয়ারি ২০২৬।


এ ক্যটাগরির আরো খবর..