× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মাদার তেরেসা সন্ত উপাধি পাচ্ছেন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুক্রবার ভ্যাটিকান থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে যে, পোপ ফ্রান্সিস মাদার তেরেসাকে দ্বিতীয় অলৌকিক ক্ষমতার অধিকারী বলে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতির ফলে আগামী বছর তার সন্ত পাওয়ার পথ পরিষ্কার হলো।

ভ্যাটিকান থেকে এক বিবৃতিতে জানানো হয়, ধর্মীয় সভায় পবিত্র পিতা মাদার তেরেসাকে সন্ত উপাধি দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, তিনি হলেন দ্বিতীয় অলৌকিক ক্ষমতার অধিকারী।’
ক্যাথলিক সংবাদপত্রের খবরে বলা হয়, মাদার তেরেসা গরীবের চেয়েও অতি গরীবদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। আগামী বছরের সেপ্টেম্বরের ৪ তারিখে ক্যানোনাইস (মহাত্ম দান) অনুষ্ঠানে তাকে সন্ত বলে স্বীকৃতি দেওয়া হবে।

মাদার তেরেসা প্রতিষ্ঠিত কোলকাতাভিত্তিক দাতব্য সংস্থার মুখপাত্র সুনিতা কুমার বলেছেন, ‘আজ সকালে মাদার তেরেসাকে সন্ত স্বীকৃতির বিষয়ে আমরা আনুষ্ঠানিক একটি চিঠি পেয়েছি। এ নিয়ে আমরা আনন্দে উদ্বেলিত।

শান্তিতে নোবেল জয়ী এই মানবতাবাদী নারী ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে পরলোক গমন করেন। ২০০৩ সালে প্রয়াত দ্বিতীয় পোপ জন পল মাদার তেরেসাকে বিউটিফায়েড স্বীকৃতি দেন। বিউটিফিকেশন প্রথম অলৌকিক স্বীকৃতি, যা সন্ত স্বীকৃতি পাওয়ার সর্বশেষ ধাপ।

ক্যাথলিক পাত্রিকা আভেনিরে বৃহস্পতিবার জানায়, তিনদিন আগে ভ্যাটিকানের বিশেষ ধর্মীয় সভায় বিশেষজ্ঞরা মাদার তেরেসাকে সন্ত উপাধি দেওয়ার কারণ হিসেবে বলেন, দুরারোগ্য মস্তিষ্কের রোগে আক্রান্ত ব্রাজিলের এক ব্যক্তিকে সারিয়ে তুলেছিলেন মাদার তেরেসা। ওই ঘটনার জন্য তাকে দ্বিতীয় অলৌকিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাদার তেরেসাকে সন্ত উপাধির ঘোষণা প্রসঙ্গে এক টুইটার বার্তায় লিখেছেন, ‘২০১৬ সালে মাদার তেরেসাকে সন্ত উপাধি দেওয়া হবে- এ খবরে আমি খুবই আনন্দিত। আমি তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার সব ধরনের সফলতা কামনা করছি।’

আলবেনিয়ান পরিবারে জন্ম নেওয়া মাদার তেরেসা ১৯৫১ সালে ভারতের নাগরিকত্ব পান।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..